Showing posts with label হোম. Show all posts
Showing posts with label হোম. Show all posts

গরিব দুঃখি অসহায় ৬ শত পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেলেন তরুন উদীয়মান ব্যবসায়ী জুয়েল রানা।

গরিব দুঃখি অসহায় ৬ শত পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেলেন তরুন উদীয়মান ব্যবসায়ী জুয়েল রানা।


 


জসিম উদ্দিনঃ  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর  ইউনিয়নের তরুণ উদীয়মান ব্যাবসায়ী মোঃ জুয়েল রানার উদ্যোগে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের এসএস সি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা করোনার প্রাদুর্ভাবে কর্মহীন অসহায়,দুস্থ  মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত১৮ মে (সোমবার) মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে হতদরিদ্র,গরিব,দুঃখি, অসহায়,কর্মহীন,খেটে খাওয়া দিনমজুর, প্রতিবন্ধী ও বিভিন্ন অসহায় শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ৬০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।  

সার্বিক সহযোগিতায় ছিলেন আয়েশা সিদ্দিকা শিখা এবং হাজী ইকবাল হোসেন ।

প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম, আওয়ামীলীগ নেতা হাজী শাহিন আলম ও পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেলিম রেজা সহ ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা ।

মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের ২০০০ ব্যাচের শিক্ষার্থী উদীয়মান ব্যাবসায়ী জুয়েল রানা বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে অবরোধ চলছে। কিছু কিছু মানুষ কর্মহীন থাকতে বাধ্য হচ্ছে। খেটে খাওয়া কিছু কিছু মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে অসহায় ও দুস্থ প্রায় ২৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।


পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেলিম রেজা বলেন, ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তাদের মতো সকলেরই অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।অসহায় মানুষের পাশে থাকার জন্য ২০০০ ব্যাচের সকলকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি ও  সকল বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে আহবান জানাই।

প্রধান অতিথির বক্তব্য পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি দিক নির্দেশনা সবাইকে মেনে চলতে অনুরোধ জানান। সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন।এবং দেশ বাসীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন।


সোনারগাঁয়ে ইউপি সদস্য মাজহারুল ইসলাম মানিক করোনায় আক্রান্ত

সোনারগাঁয়ে ইউপি সদস্য মাজহারুল ইসলাম মানিক করোনায় আক্রান্ত


জসিম উদ্দিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মাজহারুল ইসলাম মানিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে,উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের এই সদস্য কয়েকদিন ধরে জ্বর কাশি নিয়ে স্বাস কষ্টে ভুগছিলেন।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা পরিক্ষার জন্য যান।
১০ মে রবিবার সকালে তার নমুনা পরিক্ষার রির্পোট পজেটিভ আসে।বর্তমানে তিনি রাজধানীর করোনা হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করছেন।তার জন্য পরিবারের পক্ষ থেকে শারীরিক সুস্থতার জন্য  সকলের কাছে দোয়া চেয়েছেন।

মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

হাসান খানঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যালয়ের  ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে করোনা ভাইরাসের পার্দুভাবে কর্মহীন হয়ে পড়া ২ শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ‌্যদের মাঝে আজ ০৪-০৪-২০ইং তারিখে রাতের আধারে অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।
রাতে এশার নামাজের শেষে  চাল, ডাল, আলু, আটা, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোনারগাঁ থানায় বিভিন্ন গ্রামের ২ শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ‌্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের প্রাক্তন ছাত্র/ ছাত্রী নিয়ে গঠিত একতা সংঘের সকল সদস্য। সদস্যরা আশা রাখেন আমাদের ন্যয় যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন। সংগঠন টির সদস্যগন তাদের পরিচয় প্রকাশ করতে বিরত থাকেন।   
একতা সংঘ ২০০৪ ব্যাচের একটি বিষেশ আহবান সমাজের ধনী গরিব সকলকে করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকর মানুয়ের জন্য মহান আল্লাহ নিকট মুক্তি কামনা করছি ।


সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের নানির ইন্তেকাল

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের নানির ইন্তেকাল
জসিম উদ্দিনঃ সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের নানির ইন্তেকাল
জানা গেছে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে ইলিয়াসদি গ্রামের  ফজলুল করিম মোল্লার স্ত্রী আছিয়া বেগম ইন্তেকাল করেছেন। ১৮ জুলাই রাত  ৮ টা ৩০ মিনিটে  রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ধানমন্ডি  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুত্যুকাল তার বয়ষ হয়েছিল (৭৫) বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন।
আছিয়া বেগম ১৩ তারিখ থেকে শারীরিক অসুস্থায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি  ৬ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন। তার নাতি  বিল্লাল হোসেন জানান  সকাল ৮ টায় দরিকান্দি স্কুল মাঠে জানাযা শেষে  দরিকান্দি কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ।